আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয় শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া, সেক্রেটারি মমিনুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল বাশার, সদর উপজেলা সভাপতি আমির হোসেন, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন পাটওয়ারী, শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুর আলম মিরন, সহ-সভাপতি ডাক্তার হারুন দেওয়ান, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি কাওছার হামিদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।







