মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

Post Image

পটুয়াখালীর মহিপুরে ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মহিপুর শ্রমিক দলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় মহিপুর বাজার এলাকায় একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সর্দার, সদর ইউনিয়ন বিএনপির আইয়ূব আকন ফিরোজ, মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল হাওলাদার বলেন, ‘শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের প্রেরণা জোগায়। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

আলোচনা সভায় অন্যান্য বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মজুরি বৈষম্য দূরীকরণ ও শ্রমিক কল্যাণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মহিপুর থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

চা-শ্রমিকদের দেখার কেউ নেই!

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

সাত বিভাগে সমাবেশ ঘোষণা জামায়াতসহ ১১ দলের

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা

প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো

বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়: শিবির সভাপতি

ফরিদগঞ্জে জামায়াতের যুব সম্মেলন অনুষ্ঠিত : জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবি

জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে: অলিউল্লাহ নোমান

‘আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না’

ফেনীতে জামায়াত কর্মীকে তুলে নিয়ে মারধর, অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা