জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে: অলিউল্লাহ নোমান

Post Image

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর উপজেলা) আসনে জামায়াত প্রার্থী অলিউল্লাহ নোমান বলেছেন, জামায়াত ক্ষমতা গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক নাগরিক তার ন্যায্যা অধিকার ফেরত পাবে। সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সারা দেশে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার জামায়াতে উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপজেলা জামায়াতের আমির মাও. আলাউদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাও. মুখলিছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শানখলা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাও. আব্দুস শহীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নায়েব উল্লাহ, ইঞ্জিনিয়ার ফোরামের জেলা সেক্রেটারি আসাদুজ্জামান রেজা, উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ নবীর হোসাইন, মাধবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল খায়ের, বহরা ইউনিয়ন সভাপতি মাও. নাহিদ হোসাইন।

এছাড়াও উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূইয়া, কর্মপরিষদ সদস্য মাও. শরীফ উদ্দিন মাসুম পৌর সভাপতি আব্দুর রহমান সোহাগসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ