ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ ছাত্রদল সভাপতির

Post Image


শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ বৃহস্পতিবার রাতে শাহবাগে সাংবাদিকদের এ কথা বলেন।


রাকিবুল ইসলাম রাকিব বলেন, আজ অদ্ভুত পরিস্থিতিতে অত্যন্ত সহনশীলভাবে ও ধৈর্য সহকারে ছাত্রদল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। কিন্তু যে প্রক্রিয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, বিশেষ করে গুপ্ত রাজনীতির নামে যে আমরা বারবার অভিযোগ করে আসছি চট্টগ্রামের সিটি কলেজে সেই ঘটনাটি ঘটেছে। ঠিক একইভাবে আমরা যেখানে বারবার অভিযোগ করেছি, সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার ঘটনা আজকে ঘটলো। যেখানে আপনারা সবাই দেখেছেন, সারা বাংলাদেশ ক্ষুব্ধ—আমরা তারপরও অত্যন্ত ধৈর্য এবং সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।


তিনি বলেন, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আজকে হয়েছে—আমি প্রথমেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। কিন্তু সেই সাথে আমাদের যে সহযোদ্ধা চারজন ভাই রয়েছে যারা আহত হয়েছে তাদের নিকট বিনীত অনুরোধ, তারা যেন এভাবে ইচ্ছাকৃতভাবে একটা মব হতে পারে সেখানে যেন প্লিজ সে ধরনের পরিস্থিতি তারা তৈরি না করে।


তিনি আরও বলেন, স্ট্যাটাস দিয়ে তারা শাহবাগ থানায় পাঁচজন এসেছে। আপনাদের স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু সবাইকে নিয়েই আসতেন। কারণ আপনাদের অন্যান্য যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে সরাসরি শাহবাগ থানায় এসেছে। স্বাভাবিকভাবেই ছাত্রদলের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এ ধরনের ফটোকার্ড দেখে। আমরা তো ধৈর্য ধরতে ধরতে দেয়ালে পিঠ ঠেকে গেছে।


আমরা তো এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন, ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণকে বিচার দিচ্ছি দেখুন যে কি ধরনের নোংরা এই প্রোপাগান্ডা মিথ্যাচার এই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ ছাত্রদল সভাপতির

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

সর্বাধিক পঠিত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

এখনো চূড়ান্ত হয়নি জামায়াতসহ ১১ দলীয় আসন সমঝোতা

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

‘জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আমার সঙ্গে ছিলেন’

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন