পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

Post Image

পাবনার হেমায়েতপুরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা রমজান আলীকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, পাবনার হেমায়েতপুর উপজেলার চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা রমজান আলীকে শনিবার (৭ ফেব্রুয়ারি) এশার নামাজের সময় মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের করে এনে বিএনপির একটি সন্ত্রাসী চক্র নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এই নৃশংস বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এই বর্বরোচিত হামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে, বিএনপির সন্ত্রাসী চক্র গণতান্ত্রিক রাজনীতিতে ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলার পথ বেছে নিয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক নেতার ওপর এমন কাপুরুষোচিত হামলা শুধু মানবতাবিরোধীই নয়, বরং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

বিবৃতিতে তিনি বলেন, আমি অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত সব সন্ত্রাসীকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আহত রমজান আলীর সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করছি।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বারবার এ ধরনের রাজনৈতিক সন্ত্রাস উপেক্ষা করে, তবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধ হওয়া অতি জরুরি। আল্লাহ তা’আলা যেন আহত ভাইকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশকে সন্ত্রাস ও সহিংস রাজনীতি থেকে হেফাজত করেন- এই কামনা করছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি