ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

Post Image

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার নির্বাচনী এলাকা বাবুগঞ্জের চাঁদপাশায় জোটের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত নির্বাচন আচরণবিধি বিষায়ক সভা শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিক অভিযোগ উপস্থাপন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বারবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সক্রিয়তা দেখা যাচ্ছে না। প্রশাসন একটি দলের পক্ষপাতিত্ব করছে।

তিনি অভিযোগ করে বলেন, প্রচারণা শুরুর আগেই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে— এমন তথ্য তাদের কাছে রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি। এসব কেন্দ্রকে ঘিরে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা অস্ত্র মহড়ার পরিকল্পনা করছে বলেও জানতে পেরেছি। বিষয়গুলো আমরা প্রশাসনকে অবহিত করেছি।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০০১ সালের পর দেশে আর কোনো ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অথচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং ঈদের আনন্দের মতো। কিন্তু ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এবং আগেই ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে সে নির্বাচনকে ভালো নির্বাচন বলা যায় না।

একটি কার্যকর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এবং যারা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে, তাদের তালিকা প্রশাসনের কাছে রয়েছে। স্থানীয় পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে বিশেষ ক্ষমতা আইন বা ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দুই-তিন মাসের জন্য এসব ব্যক্তিকে আটক করা গেলে কেন্দ্র দখল ও সংঘর্ষ অনেকাংশে কমে আসবে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং ভোটার ও প্রার্থীরা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে তিনি মনে করেন।

এ সময় বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রশিবিরে প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. সৌরভ সরদার, এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে