শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

Post Image

আগামী শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনে বিরাজমান নানামুখী সমস্যা সমাধানের দাবিতে এই গণমিছিল আহ্বান করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দেশের নাগরিকগণ অনেক প্রত্যাশা নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। সুতরাং এ গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব। এ আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। আমরা বিশ্বাস করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব।

গোলাম পরওয়ার জামায়াতের সকল স্তরের জনশক্তি, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে ২৫ এপ্রিলের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, আসুন, দল-মত নির্বিশেষে রাজপথে নেমে এসে জনগণের দাবি আদায়ে সোচ্চার হই। তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা এবং শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি