কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

Post Image


গত নভেম্বরের শুরুতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছিল, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে তারা। কিন্তু সেই কথা রাখেনি দলটি। খালেদা জিয়ার একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি।


গত ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এর একদিনের মাথায় ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনগুলোতে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন, খালেদা জিয়ার সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না। তাতে দলটি বেশ প্রশংসাও কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে। কিন্তু নির্বাচনের তফশিল ঘোষণার আগমুহূর্তে এসে সেই কথা রাখল না দলটি।


আজ (১০ ডিসেম্বর) এনসিপি যে ১২৫টি আসনে প্রার্থী দিয়েছে, তাতে দিনাজপুর-৩ আসনও রয়েছে। সেখানে শাপলা কলির প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির। তিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক। 


আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার। বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে ভোট করবেন তিনি।এছাড়া দিনাজপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

সর্বাধিক পঠিত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

ক্ষমতায় আসলে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে: জামায়াত আমির

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

এখনো চূড়ান্ত হয়নি জামায়াতসহ ১১ দলীয় আসন সমঝোতা

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন