মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

Post Image

রাজধানীর মিরপুরে এসএসসি, দাখিল ও সমমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও ভালভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য মহান রবের দরবারে দোয়া করেন।

এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।

পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে স্থানীয় জামায়াতে ইসলামী কর্তৃক কেন্দ্রের বাইরে স্থাপিত অভিভাবকদের বসার জন্য ছাউনি এবং তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থাপনাও তিনি পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন।

এ সময় অভিভাবকরাও এ সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

গণরুম-গেস্টরুমের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে মামলা করা হবে:গণেশ

সর্বাধিক পঠিত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

‘খলিলুর রহমানের মন্ত্রী হওয়াই প্রমাণ করে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে’

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন