‘জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আমার সঙ্গে ছিলেন’

Post Image

জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আব্দুল আলিম আরিফ আমার সঙ্গে ছিলেন বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ ও এজিএস মাসুদ রানাসহ জকসু নেতাদের ডাকসু ভবনে অভ্যর্থনা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। 

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আমরা যখন প্রতিদিন একেক সময় একেক বাসায় থাকতাম এবং জুলাই আন্দোলনের সময়ে প্রতিদিনের প্রেস রিলিজগুলো যখন বিভিন্ন জায়গায় পৌঁছে দিতাম, তখন আমাদের সহযাত্রী ছিল আব্দুল আলিম আরিফ ভাই এবং রাতে একসাথে থাকা এবং বিভিন্ন জায়গায় যাওয়া। রিয়াজ ভাই ও মাসুদ রানাসহ এখানে যারা আছে আমাদের অনেকগুলো স্টোরি আছে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের এ প্রজন্মটা পুরাটাই আমরা একসাথে একত্রিত হয়েছি এবং আমরা একসাথে ইনশআল্লাহ আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করব।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) জকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার (৭ জানুয়ারি)  নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করেছে। জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১ পদের ১৬টিতে জয় লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এ ছাড়া ৪টি পদে জয় লাভ করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা। এছাড়াও একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ ছাত্রদল সভাপতির

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

সর্বাধিক পঠিত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

এখনো চূড়ান্ত হয়নি জামায়াতসহ ১১ দলীয় আসন সমঝোতা

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

‘জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আমার সঙ্গে ছিলেন’

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন