সরকারি দলের এমপি হুমকির স্বরে কথা বললেন বিরোধীদলীয় নেতা

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

Post Image

সরকারকে নাজেহাল করতে বিরোধীদল সংসদের ভেতরে-বাইরে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদদু ভুঁইয়া। বিরোধীদল ফ্যাসিস্টদের মত গলা চেপে ধরতে চায় অভিযোগ করে তিনি বলেন, বিরোধীদলকে বলে দিতে চাই- আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না। তারা তাকিয়ে তাকিয়ে থাকবে না। প্রতিবাদ করবে। এদিকে সরকারি দলের এই সংসদ সদস্যের বক্তব্যের তীব্র প্রতিবাদ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, তাতে আমরা আঘাত পেয়েছি। তিনি বলেছেন জনগণ বসে থাকবে না? তার মানে কী? তিনি কী জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন? আমরা এজন্য ক্ষোভ প্রকাশ করছি। সরকারি দলের ওই সদস্য অসংসদীয় ভাষায় কথা বলেছেন দাবি করে বিরোধীদলীয় নেতা তা এক্সপাঞ্জ করার দাবি করে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনা করেন বিএনপি দলীয় এমপি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া।

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের প্রসঙ্গ টেনে আব্দুল ওয়াদুদ বলেন, চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদলের ওপর তারা হামলা করেছে। শিবির। কী অপরাধ ছিল? ছাত্রদল শুধু বলেছে ‘গুপ্ত’। সেই জন্যই তারা ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত হেনেছে। এই সংসদ সদস্যের বক্তব্যের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করেন। তারা চিৎকার চেচামেচি করতে থাকেন।

তাদের চিৎকার চেচামেচির মধ্যেই ওয়াদুদ ভুইয়া বক্তব্য অব্যাহত রাখেন। বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, এই সংসদের বিরোধী দলের ভায়েরা সংসদের ভেতরে ও বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা সুষ্ঠু বাংলাদেশে কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারেনি। যারা একাত্তরের স্বাধীনতা মেনে নিতে পারে না তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। একাত্তরের স্বাধীনতা মানতে পারেনি তারা আজকে সুস্থ ধারার সরকারের বিরুদ্ধে কাজ করছে।

আব্দুল ওয়াদুদ ভুইঁয়া বলেন, আজকে বিরোধী দলের ভাইয়েরা এই সংসদে ক্ষেপে উঠেছে। গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। চট্টগ্রামে ছাত্রদল কী কথা বলেছে? গুপ্ত বলেছে। এই সংসদে আমরা কথা বলার জন্য নির্বাচিত হয়ে আসছি। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চেপে ধরতে চায়। ফ্যাসিস্টদের মত গলা চেপে ধরতে চায়। তার প্রকাশ এখানে।

বিরোধীদলকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায় না। তারা যে আচরণ দেখাচ্ছেন তাতে বাংলাদেশে আগামী দিনে তারা সুষ্ঠু ধারার রাজনীতি করতে দেবে না তা প্রতীয়মান হচ্ছে। বিরোধী দলকে বলে দিতে চাই- আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না। বসে থাকবে না। আমাদের ভোটাররা তাকিয়ে তাকিয়ে থাকবে না। তারা প্রতিবাদ করবে। বিরোধী দলকে সবিনয়ে অনুরোধ করবো- সরকারকে সাহায্য করুন। ফ্যাসিস্টের মত বিভিন্ন দলের মত বাংলাদেশকে অস্থিতিশীল তরা ঠিক হবে না। আপনারা আসুন আমরা ফ্যাসিস্টের সময় থেকে ভিন্ন সময়ে দেশকে এগিয়ে নিয়ে যাই।

এর আগে তিনি রাষ্ট্রপতির ভাষণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ফ্যাসিস্টের নির্বাচিত প্রেসিডেন্ট হয়েও ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঘোষণা দিয়েছে। তিনি আমাদের মত জুলাইকে সমর্থন করেছে।

এই সংসদ সদস্যের বক্তব্য শেষ হওয়ার পর বিরোধী দলকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, বিভিন্ন রাজনৈতিক দলে বি বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। তাদের কথাবার্তা সবটাই পছন্দ হবে এমন কোন বিষয় নেই। আমি আপনাদের দলের একজন বক্তাকে দিচ্ছি। উনি যা যা বলেছেন। প্রয়োজন হলে তার জবাব দিতে পারবেন। বক্তব্যের মাধ্যমে জবাব দিন। একজন বক্তাকে অনুগ্রহ করে আপনারা ডিস্টার্ব করবেন না। এ সময় স্পিকার জামায়াতে ইসলামীর এমপি (রাজশাহী-৪) আবদুল বারী সরদারকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে আহ্বান করেন।

তবে এ সময়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর চান। ফ্লোর নিয়ে তিনি বলেন, প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই। যে অসংসদীয় ভাষা এখানে ব্যবহার করা হয়েছে তা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, এতে আমরা আঘাত পেয়েছি। আমরা ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না? তার মানে কী? তিনি কী উস্কে দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলো সংসদীয় আচরণ নয় মাননীয় স্পিকার।

জবাবে স্পিকার বলেন, আমরা পরীক্ষা করে দেখবো- যদি অসংসদীয় কোন ভাষা থাকে, যদি থাকে- তা আমরা এক্সপাঞ্জ করবো। আর যেসব বক্তব্য- এটা বাংলাদেশের রাজনীতির ভাষা, ‘আমরা চুপ করে থাকবো না’ এটা তো শত বছর ধরে বাঙালীরা বসে এসেছেন। এগুলো বক্তৃতা দেওয়ার সময়ে জবাব দেবেন। কেউ বক্তব্য রাখার সময়ে ডিস্টার্ব করবেন না।

অবশ্য জামায়াতের এমপি আবদুল বারী তার বক্তব্যের সময় ওয়াদুদ ভুইয়ার বক্তব্যের কোন জবাব দেননি। তবে বিরোধী দলের অপর সদস্য মিজানুর রহমান (চাপাইনবাবগঞ্জ-২) বলেন, চট্টগ্রামের সিটি কলেজে যে ঘটনাটি ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংক্ষু্ব্ধ হয়ে বলতে চাই- কারো ওপর দায় না চাপিয়ে প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

এদিকে সরকার দলীয় এমপি (পাবনা-২) এ কে এম সেলিম রেজা হাবীব বলেন, তারেক রহমান গত ১৮ বছর নির্বাসিত জীবনে থেকে কেবল নিজের দলকে ঐকবদ্ধ করেননি। সকল দলকে এক প্লাটফর্মে এনে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করতে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি বলেন, বিরোধী দল যেভাবে অসহিষ্ণু আচরণ করছে। যেভাবে আক্রমনাত্মক ভূমিকা রাখছে। এতে কে উপকৃত হবে তা বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আমাদের প্রশ্ন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সেই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। সেই গণতন্ত্র বিপন্ন করার জন্য যদি আমরা অসহিষ্ণু হয়ে উঠি তাহলে আমরা কাদেরকে সুযোগ করে দিচ্ছি তা ভাবনার জন্য বিরোধী দলের প্রতি অনুরোধ করছি।

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই সনদ ও আদেশ নিয়ে যে বিতর্ক আপনারা করছেন। প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন স্বাক্ষরিত সনদ তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। শুধু বিরোধীতার জন্য বিরোধীতা না করে আসুন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি। ভোটের অধিকারকে নিশ্চিত করি। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা করি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

গণরুম-গেস্টরুমের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে মামলা করা হবে:গণেশ

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

একতরফা ব্লেম না দেওয়ারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বাধিক পঠিত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

‘খলিলুর রহমানের মন্ত্রী হওয়াই প্রমাণ করে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে’

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন