আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

Post Image


কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে এ নোটিশ পাঠান। আমির হামজা কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও একজন ইসলামি বক্তা।


আইনজীবী নুরুল ইসলাম বলেন, লিগ্যাল নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে ১০ দিনের মধ্যে মানহানিকর বক্তব্যের সন্তোষজনক জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নোটিশে বলা হয়েছে, আমির হামজা জনসম্মুখে বক্তব্য প্রদানকালে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সম্পর্কে বিভিন্ন সময় মানহানিকর বক্তব্য দিয়েছেন এবং অপপ্রচার চালিয়েছেন। একজন সংসদ সদস্যকে ‘ফজু পাগলা’ বলে আখ্যায়িত করে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেছেন। এমনকি কুকুর মারার ইনজেকশন দেওয়ার কথা বলেছেন। এতে একজন বীর মুক্তিযোদ্ধার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এসব বক্তব্য ও কর্মকাণ্ডের ফলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।


জাতীয় ছাত্রশক্তি নেতা আই-ইয়াশ ইমন বলেন, ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি। একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে মানহানিকর বক্তব্য কাম্য নয়। এই কারণে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

সর্বাধিক পঠিত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

ক্ষমতায় আসলে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে: জামায়াত আমির

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

এখনো চূড়ান্ত হয়নি জামায়াতসহ ১১ দলীয় আসন সমঝোতা

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন