আমরা জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করি : পার্থ

Post Image

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘জুলাই সনদ নিয়ে আমরা আগেও যেটা বলেছি, এখনো বলছি। জুলাই সনদকে বিরোধী দল থেকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমাদের আর বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন জুলাই সনদের বিরুদ্ধে। আমরা জুলাই সনদকে মানি এবং প্রতিটি দফাকে সম্মান করি।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া বাসভবনে তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমি আগেও বলেছি জুলাই সনদের স্পিরিটটাকে আমরা ধারণ করব এবং একই সময়ে আমরা সংবিধানকেও রেসপেক্ট করব। আমরা আমাদের মতো করে করব। এটি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও আশ্বাস দিয়েছেন।

এটাকে নিয়ে বিরোধী দল শুধু শুধু এ রকম একটা বিভ্রান্তি সৃষ্টি করে যে আমরা এটা মানি না বা মানব না এবং প্রতারণা করছি। আমার মনে হয়, প্রতারণা কথাটা অনেক শক্ত, এখান থেকে বিরোধী দলের সরে আসা উচিত।’

তিনি আরো বলেন, ‘ভোলা-বরিশাল সেতু অনুমোদন হয়েছে। এটির ব্যাপারে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।

খুব শিগগির একনেকের মিটিংয়ে এটি অ্যাপ্রুভ হবে। মেডিক্যাল কলেজের বিষয়টি সরকার মোটামুটি অনুমোদন দিয়েছে, মেডিক্যাল কলেজ হবে এবং এটা ভোলা সদরেই হবে। ৪২ দিনে ভোলাবাসীর জন্য আমাদের এই দুটি অর্জন।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আমরা জুলাই সনদের প্রতিটি দফাকে সম্মান করি : পার্থ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দুই দশক পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অপেক্ষায় বগুড়াবাসী

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু

দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবেনা

সর্বাধিক পঠিত

৮ দফা দাবিতে বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

গরমে নিজেকে শীতল রাখতে যা করবেন

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০০ নেতাকর্মী

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

লেপ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে দবিরিয়া দারুল উলুম মাদ্রাসায় শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দ।

এ বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়

যশোরে যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

জামায়াতের প্রচারণায় বিএনপির হামলা