এ বিচার দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে নয়

Post Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুমের মামলার আসামিপক্ষের আইনজীবীরা বিচারকে সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি করার চেষ্টা করছেন। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এ বিচার নয়, বিচার হচ্ছে কেবল সুনির্দিষ্ট অপরাধীদের।

বুধবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, আদালত এটা স্পষ্ট করে বলেছেন, এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এ বিচার নয়। এ আসামিরা যখন অপরাধগুলো করেছেন তখন তারা পুলিশে পোস্টেড ছিলেন। পুলিশের একটি শাখা হচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব। সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এ ধরনের মারাত্মক অপরাধ করেছেন যেগুলোকে (ক্রাইমস ক্রাইম অফ দা ক্রাইমস) অপরাধ বলা হয়। মানবতাবিরোধী অপরাধ বলা হয়।

চিফ প্রসিকিউটর আরো বলেন, তারা বলার চেষ্টা করে যে, তারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে, তাই তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে। সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। বলেছেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অসম্ভব রকমের গুরুতর। সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে। তারা বিচারের সাজা প্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে। কিন্তু আসামি হিসেবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে, তার বাইরে নতুন কিছু তারা পাবেন না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত