সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

Post Image

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ডাকা সালিশ বৈঠকে মারামারি করে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সিলেটের মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দিলবর। তিনি ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, গত কয়েক দিন ধরে গালিম গ্রামের মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে শুক্রবার জুমার পর দুপক্ষ সালিশে বসে। এ সময় উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক উত্তেজনায় রূপ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন দিলবর। তাকে দ্রুত রাগীব রাবেয়া মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর সন্ধ্যায় তার লাশ ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করা হয়।



ওসি বলেন, গালংশাহ ও খাসের গাওয়ের লোকজনের মধ্যে মসজিদের নামকরণ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এমন সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবরকে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষে কোনও অভিযোগ দাখিল করা হয় নি।



 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

চাঁদা দিতে রাজি না হওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

তেল পাম্পে বিশৃঙ্খলা, দুই যুবকের কারাদণ্ড

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিস্কার

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

সর্বাধিক পঠিত

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর পক্ষে গণমিছিল

৮ দফা দাবিতে বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

গরমে নিজেকে শীতল রাখতে যা করবেন

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

‘হাসিনা খালাস পাবে’ : আশা তার আইনজীবীর

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

যশোরে যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ