শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিস্কার

Post Image


লক্ষ্মীপুরের রায়পুরে শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর মিয়াজি নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 


শুক্কুরের বহিস্কারের আদেশে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ফয়সাল স্বাক্ষর করেন।


এতে উল্লেখ করা হয় উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুক্কুর মিয়াজির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠে, এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ অবস্থায় তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হল। 


শুক্কুর উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিশ্বাসের বাড়ির নুর ইসলামের ছেলে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার এক কিশোরীকে শুক্কুর জড়িয়ে ধরে। একপর্যায়ে তাকে একটি কক্ষে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ ঘটনায় অভিযোগ পেলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।


পরে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনা হয়। এরপর ১৬ মার্চ ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হয়। বৈঠকে শুক্কুরকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেক বহিস্কারের সিদ্ধান্ত দেয় উপজেলা বিএনপির নেতারা। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিস্কার

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি

ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

সর্বাধিক পঠিত

নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না

যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন, তারা গণধিকৃত হবেন : ব্যারিস্টার মীর হেলাল

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

৮ দফা দাবিতে বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

‘হাসিনা খালাস পাবে’ : আশা তার আইনজীবীর

গরমে নিজেকে শীতল রাখতে যা করবেন

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়