তেল পাম্পে বিশৃঙ্খলা, দুই যুবকের কারাদণ্ড

Post Image

চুয়াডাঙ্গায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দুই যুবককে কারাদণ্ড ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় অবস্থিত ‘ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।


সাজাপ্রাপ্তরা হলেন— ডিঙ্গেদহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০)। তাদের দুজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) এক হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ওই ফিলিং স্টেশনে তেল নিতে আসেন একদল যুবক। এ সময় তারা পাম্পে অহেতুক বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের আটক করেন। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটকদের মধ্যে তিনজনের অপরাধ প্রমাণিত হওয়ায় দুইজনকে জেল ও একজনকে জরিমানার আদেশ দেন তিনি।


আদালতের আদেশ অনুযায়ী, সাজাপ্রাপ্ত দুই যুবককে দুপুরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


জনস্বার্থে ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

চাঁদা দিতে রাজি না হওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

তেল পাম্পে বিশৃঙ্খলা, দুই যুবকের কারাদণ্ড

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিস্কার

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

সর্বাধিক পঠিত

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর পক্ষে গণমিছিল

৮ দফা দাবিতে বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

গরমে নিজেকে শীতল রাখতে যা করবেন

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

‘হাসিনা খালাস পাবে’ : আশা তার আইনজীবীর

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

যশোরে যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ