চাঁদা দিতে রাজি না হওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

Post Image

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নইতে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্যবাজারে হামলায় আবদুল হাইসহ তিনজন আহত হন।


মো. আবদুল হাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মো. সুমন। তিনি অভিযোগ করে বলেন- প্রায় এক বছর আগে আমার বাবা ইসলামগঞ্জ মধ্যবাজার এলাকায় স্থানীয় রেজাউল হকের কাছ থেকে ১.৩৮ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি আমরা ওই জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী বাধা দেন এবং জমিটি তার মামার বলে দাবি করেন।


তিনি বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লিটন চৌধুরীকে জমির স্বপক্ষে কাগজপত্র দেখাতে বলা হলেও তিনি তা উপস্থাপন করতে পারেননি। পরে তাকে দুই মাস সময় দেওয়া হয়। এর মধ্যে জমিতে কাজ করতে হলে তাকে সাড়ে তিন লাখ টাকা দিতে হবে বলে আমার বাবার কাছে চাঁদা দাবি করেন। কিন্তু আমার বাবা লিটন চৌধুরীকে চাঁদা দিতে অস্বীকার করেন।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নির্ধারিত সময় পার হওয়ার পর গত মঙ্গলবার সকালে তারা জমিতে নির্মাণকাজ শুরু করলে লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দামসহ ৮-১০ জনের একটি দল আবদুল হাইসহ তার ছেলেদের ওপর হামলা চালায়। জমির মালিক মো. আবদুল হাইকে মারধর করে ব্রিজের ওপর থেকে খালে ফেলে দেওয়া হয়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে মঙ্গলবার রাতে গুরুতর আহত আবদুল হাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত আবদুল হাইকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।


অভিযোগের বিষয়ে জানতে নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।


নোয়াখালী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুর রহিম রিজভী জানান, আমাদের দলের পক্ষ থেকে সব ধরনের সালিশ বাণিজ্য ও চাঁদাদাবির বিষয়ে কঠিন হুঁশিয়ারি রয়েছে। নোয়ান্নই ইউনিয়নের ঘটনায় যুবদল নেতা লিটন চৌধুরীর বিরুদ্ধে যদি চাঁদাদাবির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বৃদ্ধ আবদুল হাইয়ের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

চাঁদা দিতে রাজি না হওয়ায় যুবদল নেতার মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

তেল পাম্পে বিশৃঙ্খলা, দুই যুবকের কারাদণ্ড

মুরাদনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতাকে বহিস্কার

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

সর্বাধিক পঠিত

দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহর পক্ষে গণমিছিল

৮ দফা দাবিতে বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

গরমে নিজেকে শীতল রাখতে যা করবেন

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

‘হাসিনা খালাস পাবে’ : আশা তার আইনজীবীর

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

যশোরে যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ