নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না

Post Image
নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, আসন্ন নির্বাচন কোনো বাঁধাধরা বা দলীয় প্রভাবাধীন নির্বাচন নয়। এই নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। যেখানে সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনাজপুর গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, আগের প্রতিটি নির্বাচন কোনো না কোনো রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবারের নির্বাচন ভিন্ন। আমরা সবার জন্য সরকার।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রকৃত যোগ্য প্রার্থীরাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ দেশাত্মবোধক কনসার্ট অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এ সময় আরও বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে