ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধর্ষণ

Post Image


ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতা কার্ড করে দেওয়ার কথা বলে আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে (৪৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী।


ঘটনার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চারদিন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছেন ওই নারী। গত দুই এপ্রিল এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। অভিযুক্ত সুজন শেখ (৩৫) শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত হালিম শেখের ছেলে। স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে তার সখ্য রয়েছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন।


বুধবার (৮ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী নারীর বাড়িতে দেখা যায়, একটি জরাজীর্ণ ছোট্ট টিনের ছাপরা ঘরে তার বসবাস। ঘরে নেই তেমন কোনো আসবাবপত্র। টিনের চালার ওপরে টানানো রয়েছে প্লাস্টিকের বস্তাসহ পলিথিন। বৃষ্টি নামলেই পানি পড়ে। এ ঘরটিতেই একমাত্র ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এসময় কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে আসেন ওই নারী।


ভুক্তভোগী নারী জানান, ১০ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। খেয়ে না খেয়ে দিন কাটে তার। তবে আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। সম্প্রতি তাকে ফ্যামিলি কার্ড ও বিধবাভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন প্রতিবেশী সুজন শেখ।


কার্ড করে দিতে উপজেলা পরিষদে যাওয়ার কথা বলেন সুজন শেখ। ২ এপ্রিল সকাল ৯টার দিকে তিনি সুজনের সঙ্গে রিকশাযোগে রওয়ানা হন। এরপর শহরের গোয়ালচামটে পুরাতন বাসটার্মিনালের ভাঙা রাস্তার মোড়ে নিয়ে নামানো হয়। সেখান থেকে নতুন বাসটার্মিনাল সড়কের দিকে কিছু দূর পায়ে হেঁটে একটি আবাসিক হোটেলের সামনে নেওয়া হয়। এসময় ওই নারীকে জানানো হয়, এখানেই অফিস। এরপর আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।


পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসা নিয়ে ৬ এপ্রিল বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।


ভুক্তভোগী নারী অভিযুক্তের বিচারের দাবি জানিয়ে বলেন, ‘আমিতো অফিস চিনি না। সুজনের কথা অনুযায়ী সেখানে গেছিলাম। কারণ আমার স্বামী নেই। সংসারে অভাব-অনটন থাকায় সরকারের সুবিধা পাওয়ার জন্য বিশ্বাস করে সুজনের সঙ্গে গিয়েছি। কিন্তু আমার জীবনডারে শেষ কইর‍্যা দিলো। আমি ওর বিচার চাই।’


তবে অভিযোগ অস্বীকার করেছেন সুজন শেখ। তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে আমার নামে মিথ্যা বলা হচ্ছে। ওই মহিলা কার্ড করার জন্য মাঝে মাঝেই আমার বাড়িতে আসত। ওইদিনও আমার বাড়িতে আসে। তখন আমি উত্তেজিত হয়ে জোরে একটি লাথি মেরেছিলাম। এই কারণে আমার নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে।’


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘এক বিধবা নারীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সারাদেশে হাম উপসর্গ নিয়ে এক দিনে ১০ শিশুর মৃত্যু

ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধর্ষণ

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ১

‘ইসরায়েলি লবির প্রভাবেই সম্ভবত আমার বিরুদ্ধে প্রচারণা’

চাঁদপুরে মিড-ডে মিলে পচা রুটি খেয়ে অসুস্থ শিক্ষার্থী

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর মুখ খুললেন সেই রেদোয়ান

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেফতার

আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

যারা নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন, তারা গণধিকৃত হবেন : ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

দোহাজারীতে বৈদ্যুতিক খুঁটি উধাও, হুমকির মুখে কর্মচারীরা

মাদক-সিগারেট ও অনিয়মিত ঘুম বাড়াচ্ছে স্লিপ অ্যাপনিয়ার তীব্রতা

চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ