সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

Post Image

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।


মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।


সরেজমিনে দেখা যায়, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।


অগ্নিকাণ্ডের কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার এবং যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল ছাত্রলীগ নেতা

সরকারি চাল পাচারের অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

বাথরুমে মিলল ১৪৫ লিটার ডিজেল

সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না: ভাইরাল তাইজুল

ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট, এক ঘণ্টায় বহিষ্কার ছাত্রদল নেতা

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

সর্বাধিক পঠিত

দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত অন্তত ৬ শতাধিক

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন মিছিল

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

নির্বাচনের আগেই বিপুল খাদ্য মজুদ করতে চায় সরকার

রাঙামাটিতে ডাকসুর জিএস এস এম ফরহাদকে সংবর্ধনা