রাঙামাটিতে ডাকসুর জিএস এস এম ফরহাদকে সংবর্ধনা

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙামাটি শহরের বনরূপার ফরেস্ট কলোনি আল আমিন মাদ্রাসায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে শহরের ভেদভেদীতে তাকে বরণ করেন জেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এরপর তাকে একটি হাইয়েস মাইক্রোবাস তোলার পর মোটরসাইকেল শোভাযাত্রা করে মাদ্রাসাটিতে নিয়ে যাওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মনসুরুল হক প্রমুখ।

সংবর্ধিত অতিথি এস এম ফরহাদ বলেন, আমার এতটুকু উঠে আসার জার্নিটা সহজ ছিল না। এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করেছি, যা রাঙামাটি সদর থেকে অনেক দূরে লংগদুতে অবস্থিত। যেখানে শিক্ষক পাওয়া দুষ্কর, সরকারি শিক্ষকদের পোস্টিং (পদায়ন) দিলে থাকতে চান না।

তিনি আরও বলেন, সেখানে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা শিক্ষকদের জন্য বড় চ্যালেঞ্জ। সেখানে ছাত্রছাত্রীদের অধ্যয়ন নিশ্চিত করা এবং অন্যান্য সেবা দেওয়া অত্যন্ত কঠিন ও প্রায় অসম্ভব ব্যাপার।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ