দিনাজপুরে সাতসকালে প্রাণ হারালো ২ জন

Post Image

দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন বাবু (৫৮)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


জানা গেছে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি বাস ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী মারা যান।


এ ঘটনায় আরও অন্তত ১০ জন বাসযাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না: ভাইরাল তাইজুল

ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট, এক ঘণ্টায় বহিষ্কার ছাত্রদল নেতা

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

দিনাজপুরে সাতসকালে প্রাণ হারালো ২ জন

নড়াইলে ফিলিং স্টেশনে বাকবিতণ্ডা, ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা

অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা

রাতের মধ্যে ১৯ জেলায় বজ্র-বৃষ্টিসহ ঝড়ের আভাস

সর্বাধিক পঠিত

নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সকল অস্ত্র উদ্ধার করা প্রয়োজন

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর কবর থেকে স্কুলছাত্রী সোহাগীর লাশ উত্তোলন

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

যশোরে এক মসজিদে ইতিকাফে বসেছেন বিদেশিসহ ১৬০০ জন মুসল্লি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন মিছিল

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

নির্বাচনের আগেই বিপুল খাদ্য মজুদ করতে চায় সরকার