শরীয়তপুর শহরেজুড়ে ১২০ সিসিটিভি স্থাপন, যুক্ত এআই প্রযুক্তি

Post Image


নাগরিকদের নিরাপদ বসবাস ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শরীয়তপুর জেলা শহরে আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। শহরের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে বসানো হয়েছে ১২০টি সিসিটিভি ক্যামেরা।


এই নজরদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। সংশ্লিষ্টরা জানান, এআই–সমৃদ্ধ ক্যামেরার মাধ্যমে দুর্ঘটনা, যানজট, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, বিকট শব্দ, হট্টগোল, সন্দেহজনক চলাফেরা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।


জেলা প্রশাসনের আশা, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং জরুরি সেবাদান কার্যক্রম আরও দ্রুততর করতে সহায়ক হবে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক তাহসিনা বেগমের উদ্যোগে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার কাজ শুরু হয়। তিনটি প্রধান সড়ককে কেন্দ্র করে স্থাপন করা হয়েছে নজরদারি ব্যবস্থা। একটি আংগারিয়া সেতু থেকে শহর হয়ে ঢাকামুখী সড়ক, একটি মনোহর বাজার হয়ে চাঁদপুরমুখী সড়ক এবং অন্যটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাকারমাথা, বটতলা ও পালং বাজার হয়ে পালং স্কুলমুখী সড়ক। এসব সড়ক ও সংযোগ পথের প্রবেশ ও বহির্গমন মুখে ক্যামেরা স্থাপন করা হয়েছে।


কীর্তিনাশা নদীর কোটাপাড়া এলাকায় নৌপথ পর্যবেক্ষণেও ক্যামেরা বসানো হয়েছে।


শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা এবং বাজারগুলোও নজরদারির আওতায় আনা হয়েছে। সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে স্থাপিত ক্যামেরাগুলোতে বিদ্যুৎ ও সোলার সংযোগ রয়েছে। ভিডিও সংরক্ষণ ও পর্যবেক্ষণের জন্য দ্রুতগতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।


জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আধুনিক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেখান থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমে জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পুলিশের কাছেও এ ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকবে।


জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ইভটিজার, মাদককারবারি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধী চক্র শনাক্ত করতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ ১৪ কিলোমিটার সড়কে ১২০টি এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে। ভবিষ্যতে ধাপে ধাপে পুরো জেলাকে এ প্রযুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিবচরে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি হানজালা

শরীয়তপুর শহরেজুড়ে ১২০ সিসিটিভি স্থাপন, যুক্ত এআই প্রযুক্তি

রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রায় ভূমিকম্প

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্যে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

সর্বাধিক পঠিত

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

বাসররাতে মুখ ধোয়ার পর কনেকে চিনতে পারলেন না বর

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কমেছে স্বর্ণের দাম

চাটখিলে অস্ত্রসহ যুবদল কর্মী আটক

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

ডেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি