পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ছাত্রশিবির স্বাগত র‌্যালি

Post Image

ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে আজ ১৮ই ফেব্রুয়ারি বুধবার পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ। এছাড়াও পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, মাহে রমাদান হলো তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির অনন্য প্রশিক্ষণ মাস। এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে; তাই কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। 

তিনি আরও বলেন, রমাদান আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।


সভাপতির বক্তব্যে ইকরামুল হক মাজেদ বলেন, রমাদান আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয়। 

এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।


সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি নেতাকে ন্যাড়া করে লাঞ্ছিতের অভিযোগ

চট্টগ্রামে শিবির নেতার খামার টার্গেট, এক রাতেই ৪০ ছাগল লুট

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

পবিত্র রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি

জুলাই হত্যাকাণ্ড: জবানবন্দিতে যা বলে গেছেন শহীদ ওসমান হাদী

তারাবির নামাজের ফজিলত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ছাত্রশিবির স্বাগত র‌্যালি

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন চাইবেন হিরো আলম

সর্বাধিক পঠিত

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

নির্বাচনে মুখোমুখি বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

ময়মনসিংহে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করবে জামায়াতসহ ৮ দল

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন