দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের বাবাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Post Image


দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এক এজেন্টের বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তিনি জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানা গেছে।


অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দিনাজপুর-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তার ছেলে। আজ ১৩ ফেব্রুয়ারি ভোরে ফজরের সালাত আদায় শেষে মসজিদ থেকে বাসায় ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে।


ভুক্তভোগীর পরিবারের দাবি, বিএনপির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী বাবু–এর ছেলে ছাত্রদলের নেতা ছাত্রদলে রাহাদুজ্জামান পরাগ ও রিফাতের নেতৃত্বে একদল ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এতে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর সরকারি হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এ রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পি টি য়ে হ ত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বি রু দ্ধে

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের বাবাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক

বগুড়ার সব আসনে জয় বিএনপির

সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার জয়, ২১ হাজার ভোটে বিজয়ী গাজী নজরুল ইসলাম

সর্বাধিক পঠিত

খুলনা-১ আসনে এগিয়ে জামায়াতের কৃষ্ণ নন্দী

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও