কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

Post Image

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে আজ বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে একটি ব্যাগভর্তি টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে কোস্টগার্ড সদস্যরা আটক করেছে। তিনি স্বেচ্ছাসেবক দলের কলাপাড়া পৌরসভার যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বিএনপি নেতা বলে দাবি করা হয়েছে। তবে কাজল মৃধার ফেসবুক আইডিতে তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উপস্থাপন করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই বলে বিএনপির একাধিক সূত্র দাবি করেছে। 

কাজল মৃধা দাবি করেছেন তিনি তার ব্যক্তিগত প্রয়োজনে এ টাকা রেখেছেন। কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন। এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

পুলিশ সুপার জাহিদুলকে বরখাস্তের দাবি জামায়াতের

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ আটক কৃষক দল নেতাকে যাচাই শেষে মুক্তি

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

জামায়াতের নির্বাচনি খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ৯

ইয়াবাসহ উপজেলা কৃষক দলের আহ্বায়ক আটক

সর্বাধিক পঠিত

শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক