ইয়াবাসহ উপজেলা কৃষক দলের আহ্বায়ক আটক

Post Image

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে যৌথবাহিনীর অভিযানে আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। এ সময় সন্দেহজনকভাবে আরও ৬ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ১নং ওয়ার্ড সাহাব মিয়া মেম্বারের নিজ বাড়ি থেকে ২৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। 

আটক সালাউদ্দিন সুমন একই এলাকার মোহাম্মদ মিয়া মাস্টারের পুত্র। তিনি দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৩ আসনের ধানের শীষের প্রার্থীকে বিজয় সুনিশ্চিত করতে কৃষক দলের কমিটির দায়িত্বে ছিলেন।

এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নানান বিতর্কের জন্ম দেয়। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, ভোররাতে ২৮ পিস ইয়াবা নিয়ে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এছাড়া আরও ৬ জনকে সন্দেহজনক আটক করে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

পুলিশ সুপার জাহিদুলকে বরখাস্তের দাবি জামায়াতের

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ আটক কৃষক দল নেতাকে যাচাই শেষে মুক্তি

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

জামায়াতের নির্বাচনি খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ৯

ইয়াবাসহ উপজেলা কৃষক দলের আহ্বায়ক আটক

সর্বাধিক পঠিত

শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক