লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ আটক কৃষক দল নেতাকে যাচাই শেষে মুক্তি

Post Image


লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশির সময় কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টাকাসহ তাকে ছেড়ে দেয়।


লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা পাওয়া গেছে। পরে যাচাই-বাছাই শেষে টাকাসহ ওই নেতাকে ছেড়ে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকাসহ শ্যামলের ব্যবহারকৃত গাড়িটি চেকপোস্টে আটক করা হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তবে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি। শ্যামল জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও তিনি শহরের আল-আমিন ফার্মেসির মালিক। আটক গাড়ির সামনে ও পেছনে লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী নির্বাচনী পোস্টার সাঁটানো ছিল। শ্যামল এ্যানির খালাতে ভাই।


প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট চলছিল। কৃষক দল নেতা শ্যামল নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা পাওয়া যায়। পরে শ্যামলকে জেলা ও দায়রা জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়।


সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘১৫ লাখ টাকা আমার ভোটকেন্দ্রের এজেন্টের খরচ। প্রশাসন যাচাই-বাছাই করে ছেড়ে দিয়েছে। এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।


এটা নিয়ে কেউ কেউ রাজনীতি করছেন, আমি তার প্রতিবাদ করছি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কলাপাড়ায় ব্যাগ ভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

পুলিশ সুপার জাহিদুলকে বরখাস্তের দাবি জামায়াতের

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ আটক কৃষক দল নেতাকে যাচাই শেষে মুক্তি

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

জামায়াতের নির্বাচনি খরচের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

জয়পুরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ৯

ইয়াবাসহ উপজেলা কৃষক দলের আহ্বায়ক আটক

সর্বাধিক পঠিত

শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ

লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক