ভোলায় জামায়াতের নির্বাচনী গাড়িতে হামলা ও ভাঙচুর

Post Image

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে জামায়াতে ইসলামীর একটি ডিজিটাল প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতা পারবেজ মেম্বারের নেতৃত্বে একদল যুবক এই হামলা চালায় এবং গাড়িতে থাকা চালকসহ তিনজনকে আটকে রেখে হেনস্তা করে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা-২ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর একটি ডিজিটাল প্রচারণার গাড়ি (ভোটের গাড়ি) টবগী ইউনিয়নের নসু মিয়া হাওলাদার বাড়ির সামনের কবরস্থান সংলগ্ন এলাকায় পৌঁছালে এই হামলার শিকার হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় পারভেজ মেম্বার (পিতা: কাজল হাওলাদার), লিমন (পিতা: আখি হাওলাদার) এবং ইনচানসহ আরও কয়েকজন যুবক গাড়িটির গতিপথ রোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়িটিতে ভাঙচুর চালায়।


হামলাকারীরা কেবল গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, বরং গাড়ির চালকসহ ভেতরে থাকা তিনজনকে পার্শ্ববর্তী কবরস্থান এলাকায় আটকে রাখে। ভুক্তভোগীদের অভিযোগ, পারভেজ মেম্বার তাদের আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দীর্ঘক্ষণ সেখানে অবরুদ্ধ করে রাখেন।


ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রচারণায় এ ধরনের বাধা ও হামলা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

সংসদে মামুনুল হক প্রসঙ্গে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

গৃহকর্মীকে শারীরিক নির্যাতন, গ্রেপ্তার পুলিশ দম্পতি

ফরিদপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

মুসলিমদের ঈদের নামাজে বাধা, হিন্দুদের যোগ দিবসে ৭ দিন বন্ধ রেড রোড

সব সেবা সবার জন্য নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না

জেবা আমিনের পাশে দাঁড়ালেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

নামাজের ইমামতি রেখে দৌড়ে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা অবশেষে গ্রেফতার

সর্বাধিক পঠিত

শাকসু নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের

জেবা আমিনের পাশে দাঁড়ালেন জামায়াত এমপি মারদিয়া মমতাজ

সংস্কারের জন্য জীবন গেলেও পিছপা হবো না : হাসনাত আব্দুল্লাহ

গঠনমূলক কাজের মাধ্যমেই শিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে: সাদ্দাম

ফ্যামিলি কার্ড হাতে প্রচারণায় বিএনপি প্রার্থীর স্ত্রী

বিএনপির কার্যালয় ভাঙচুর, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

ভোলায় জামায়াতের নির্বাচনী গাড়িতে হামলা ও ভাঙচুর

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নতুন বাংলাদেশ গড়ার পথে আমাদের সঙ্গে থাকুন : গোলাম পরওয়ার