আলেম সমাজকে আর রাজাকার বলা যাবে না: আক্তারুজ্জামান

Post Image

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর, আল-সামস বলা যাবে না। ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের নির্বাচনি পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আক্তারুজ্জামান রঞ্জন বলেন, আমরা যুদ্ধ কোনো আলেমের বিরুদ্ধে করিনি, যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানের সেনাদের নামাজ পড়াইছেন তাই বলে কি তারা যুদ্ধাপরাধী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের এসব বয়ান বন্ধ করতে হবে। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি আমরা বাংলাদেশের কোনো আলেমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করি নাই। আর আজকের যে আলেম সমাজ তাদের তো বয়সই ছিল না। তাদের তখন জন্মই হয়নি।

তিনি বলেন, আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের বয়স তখন কত ছিল বলেন? কাজেই এই ট্যাগ বন্ধ করতে হবে। এটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমরা জুলাই আন্দোলন করেছি, বাংলাদেশ নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুনভাবে গড়তে চাই। মানুষ অপরাধ করবে, সেজন্যই তো দেশে আইন কানুন রয়েছে। মানুষ তো ফেরেশতা না, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে নিজের স্বার্থে অনেককিছু  করে, আবার কিছু মানুষ নিজের অবস্থার পরিবর্তনের জন্য কিছু  করে। আজকে দেখা যাচ্ছে বিচারের নামে একটি দল বাণিজ্য করছে।

বৃহস্পতিবার রাতে এ নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ জোটের বিভিন্ন নেতারা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের শিশুর মৃত্যু

পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

মুন্সীগঞ্জে মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

শানের শেষ প্রশ্নটি রয়ে গেল উত্তরহীন

শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিনির্বাপণ মহড়া, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

সর্বাধিক পঠিত

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

বিসিবি নির্বাচন কবে হবে, জানালেন তামিম

নির্বাচনী প্রচারে ভারসাম্য রক্ষা করতে পারেনি বহু গণমাধ্যম

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

মুমিনজীবনে রমজানের প্রস্তুতি

আলেম সমাজকে আর রাজাকার বলা যাবে না: আক্তারুজ্জামান

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

পটিয়ায় দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে