রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

Post Image

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।


বিএনপির কর্মসূচি


বেলা সাড়ে ১১টায় জাসাসের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নতুন পাঁচটি নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এদিকে, জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বিকেল ৩টায় গুলশান-১ (নাভানা টাওয়ার) এর সামনে থেকে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু হবে।


এ ছাড়াও বিকেল ৪টায় তারেক রহমানের পক্ষে ইসিবি চত্বর এলাকায় লিফলেট বিতারণ ও গণসংযোগ করবেন ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।


নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মসূচি


রেলওয়ে ভবনে জোহরের সালাত আদায় এবং কর্মচারী, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। দুপুর ২টা থেকে গণপূর্ত থেকে নির্বাচনী গণসংযোগ করবেন তিনি। বিকেল ৩টায় নেতার মাজার ও হাইকোর্ট কলোনিতে নির্বাচনী জনসংযোগ করবেন নাসীরুদ্দীন।


এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা ট্রেড সেন্টারে আসরের নামাজ আদায় ও নির্বাচনী জনসংযোগ করবেন এনসিপির মুখ্য সমন্বয়ক। কাকরাইল মসজিদে মাগরিবের নামাজ আদায় করবেন তিনি।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

দৃষ্টি কেড়েছে ফাটাকেষ্ট, দাম ৩ লাখ

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা

তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

রাজা বদলায় তবু, চাঁদাবাজি বন্ধ হয় না

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা হবে না

পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যা

বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

লাফ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান