ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

Post Image

জনকল্যাণমুখী রাজনীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে পয়ঃনিষ্কাশন ও শৌচাগার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোরা। তারা বলছেন, ঢাকার গণশৌচাগারগুলো নারীদের ব্যবহারযোগ্য নয়। তাতে দিনশেষে স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন শহরের নারীসমাজ, তথা পুরো নাগরিক সমাজ। 

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি ও জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া। 

আয়োজকরা জানান, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন ও শৌচাগারব্যবস্থা নগর সভ্যতার অন্যতম ভিত্তি। এগুলো নাগরিকদের অন্যতম একটি মৌলিক চাহিদা। কিন্তু রাজধানী ঢাকায় স্যানিটেশন ব্যবস্থার চিত্র অত্যন্ত শোচনীয়। এই সমস্যার বাস্তবিক সমাধানের লক্ষ্যে তারা এই বহুদলীয় রাজনৈতিক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন। 

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের পাশের গণশৌচাগারটি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গণশৌচাগার ব্যবহার উপযোগী করতে ২২৪ জন নাগরিকের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর দেওয়া হয়েছিল। কিন্তু স্মারকলিপি প্রদানের দুই মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষকে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। 

তারা বলেন, এক লাখ মানুষের জন্য একটি ব্যবহারযোগ্য গণশৌচাগারও ঢাকা শহরে নেই। আবার এর কোনোটিই পুরোপুরিভাবে নারীদের ব্যবহারের যোগ্য নয়। যার কারণে শহরে বসবাসরত নারীরা পারতপক্ষে এসব গণশৌচাগার ব্যবহার থেকে বিরত থাকেন। যে কারণে দিনশেষে বিশাল এক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে ঢাকা শহরের নারীসমাজ, তথা পুরো নাগরিক সমাজ। 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব ইনজামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মৌসুমী শেখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আনিকা আনজুম অর্ণি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি

‎পহেলা বৈশাখে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

উমরাহ ফেরত যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ-ডলার, বিমানবন্দরে গ্রেপ্তার

তেজগাঁও লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

রাজধানী জুড়ে ডিএমপির ফুটপাত-সড়ক উচ্ছেদ অভিযান চলছে

বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

সর্বাধিক পঠিত

আদালতে প্রবেশে বাধা পেয়ে ফজলুর রহমান—‘এটা তো ইতরদের দেশ করছো’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

সাড়া বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি