তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

Post Image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোডে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের কয়েকশ কর্মচারী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার (২০ মে) সকালে আন্দোলনের কারণে সড়কটির একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এসময় প্রায় ২০০ থেকে ২৫০ জন কর্মচারী সড়কের একপাশ বন্ধ করে অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সকালে নাসা গার্মেন্টসের কর্মচারীরা বেতন ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে। পরে আমাদের অনুরোধে তারা প্রধান সড়ক ছেড়ে চলে যায়। 

গার্মেন্টস কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশের টিমসহ সমস্যার সমাধানে বৈঠক চলছে বলেও তিনি দাবি করেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত এক

সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহে গিয়ে ৮ সাংবাদিক আহত

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নি*হত ৪

মিরপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, বন্ধ মেট্রোরেলের একটি স্টেশন

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাজধানীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন