রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

Post Image

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে তিনি এ কথা জানান।

গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ। এদিন দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ

রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই-আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হলো উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

তেজগাঁও লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

রাজধানী জুড়ে ডিএমপির ফুটপাত-সড়ক উচ্ছেদ অভিযান চলছে

বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

রাজধানী ফুটপাত দখলমুক্ত করতে আজ থেকে ডিএমপির অভিযান

রাজধানী ফুটপাত দখলমুক্ত করতে আজ থেকে ডিএমপির অভিযান

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজকের কর্মসূচি

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের

আদালতে প্রবেশে বাধা পেয়ে ফজলুর রহমান—‘এটা তো ইতরদের দেশ করছো’

সাড়া বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটে সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি