পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

Post Image


পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ, পরিকল্পনা ছাড়াই মাত্র এক কাঠার কম জমিতেও ৬-৭ তলা পর্যন্ত ভবন নির্মিত হয়েছে। শনিবার সকালে বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।


তিনি জানান, পুরান ঢাকার শত বছরের পুরনো ভবনের ঐতিহ্য রক্ষা করতেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজউক। এ সময় বিভিন্ন ভবনের সামনে অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে।

রাজউক চেয়ারম্যান বলেন, কসাইটুলীর একটি ভবনের রেলিং ভূমিকম্পে ভেঙে পড়েছে। ভবন মালিক নকশা দেখাতে পারেননি। আগামী সাত দিনের মধ্যে যদি ভবনের নকশা দেখাতে ব্যর্থ হয়, তবে সেই ভবন সিলগালা করা হবে।

তিনি বলেন, এক কাঠারের নিচে কোনো প্ল্যান আমরা দিই না। যারা জোর করে করছে, তাদের মিটার কেটে দেয়া হচ্ছে। তবুও কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে বিদ্যুৎ নিচ্ছে।

তিনি আরো বলেন, কম জমিতে থাকা পুরনো বা উঁচু ভবন ভেঙে কয়েকটি প্লট একত্রিত করে নতুন ভবন নির্মাণ করলে আপাতত কিছু ক্ষতি হলেও ভবিষ্যতে নতুন ভবনের সুবিধা তাদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে ক্ষতি করবে না।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

প্রেসক্লাবের সামনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জ্ঞান-নৈতিকতার সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

শাহজালালে ১৬ কোটি টাকার সোনাসহ ধরা বিমানের ২ কর্মী

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সর্বাধিক পঠিত