দৃষ্টি কেড়েছে ফাটাকেষ্ট, দাম ৩ লাখ

Post Image

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাট জমে উঠতে শুরু করেছে। এরই মধ্যে উত্তরা দিয়াবাড়ি হাটের ক্রেতা ও দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে কুষ্টিয়া থেকে আনা চার বছর বয়সী খাসি ‘ফাটাকেষ্ট’। খাসির দাম হাঁকা হচ্ছে প্রায় ৩ লাখ টাকা।

মালিক মো. তরিকুল ইসলাম জানান, তোতা পুরি (ক্রস) জাতের ‘ফাটাকেষ্ট’। ছোটবেলা থেকেই অত্যন্ত যত্নে লালন-পালন করা হয়েছে তাকে। কাঠালপাতা, ভুট্টা ও দেশি ঘাস খাইয়ে বড় করা হলেও  মোজো, জুস এমনকি চা-বিস্কুটও খেতে পছন্দ করে ছাগলটি।

তিনি জানান, খাসিটির ওজন অন্তত তিন মণ হবে। কোনো ধরনের ঝামেলা নেই। অনেকেই ভালো দাম বলছেন। তবে খরচ পোষাতে হলে অন্তত আড়াই থেকে তিন লাখ টাকা পেতে হবে।

উত্তরা দিয়াবাড়ি হাটের উত্তরা সেন্টার মেট্রো-স্টেশনের পূর্ব পাশে রাখা হয়েছে আলোচিত এই ‘ফাটাকেষ্ট’কে। গতকাল আসার পর থেকেই মুক্ত রয়েছে সে। এদিক সেদিক হেঁটে ও বসে সময় কাটাচ্ছে ফাটাকেষ্ট। সকাল থেকেই অসংখ্য মানুষ ছাগলটি দেখতে ভিড় করছেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পাননি: মির্জা আব্বাস

মিরপুরে তিন বাসে আগুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘জামায়াতের রাষ্ট্র পরিচালনার সময় খুব বেশি দূরে নয়’

যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত এক

সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহে গিয়ে ৮ সাংবাদিক আহত