নির্বাচনকে বিলম্বিত করতে এখনও ষড়যন্ত্র চলমান : রিজভী

Post Image

একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকের ষড়যন্ত্র চলমান। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমানের ৫৬তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পৈশাচিকতার শিকার হয়েছিলেন আরাফাত রহমান। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে তার এই অকাল মৃত্যু হতো না।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

মিরপুরে তিন বাসে আগুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

‘জামায়াতের রাষ্ট্র পরিচালনার সময় খুব বেশি দূরে নয়’

যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত এক

সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহে গিয়ে ৮ সাংবাদিক আহত

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নি*হত ৪