বেলুচ আর্মিকে ‘সন্ত্রাসী’ তকমা দিল যুক্তরাষ্ট্র

Post Image

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং গোষ্ঠীটির সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছে যুক্তরাষ্ট্র।  

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্বাধীন বেলুচিস্তান গঠনের লক্ষ্যে লড়াই করছে বেলুচ আর্মি। তাদের দমন করতে নাভিশ্বাস উঠেছে পাকিস্তান সেনাবাহিনীর। এবার পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর চলাকালীনই বেলুচদের সন্ত্রাসী তকমা দিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, “আজ (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-কে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী (ফরেইন টেরোরিস্ট অরগানাইজেশন-এফটিও) এবং এর সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেরোরিস্ট অরগানাইজেশন (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করেছে।” 

বিবৃতির তথ্যানুসারে, ২০১৯ সালেই বিএলএকে এসডিজিটি তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় থাকা অবস্থাতেই ২০২৪ সালে করাচি বিমানবন্দরের কাছে এবং বেলুচিস্তানের গাওদার বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলা চালায় বিএলএ। তারপর ২০২৫ সালের মার্চে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী ট্রেন জাফর এক্সপ্রেস দখল করে ৩১ জন বেসমারিক নাগরিককে হত্যা ও ৩০০ যাত্রীকে জিম্মি করার ঘটনার সঙ্গে বিএলএ এবং মাজিদ ব্রিগেড সরাসরি সংশ্লিষ্ট। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে সন্ত্রাসী তকমা দেয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ওই ব্যক্তি বা গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সম্পত্তি ক্রয়ে নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। পাশাপাশি যেকোনও সময় ওই ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানও চালাতে পারে যুক্তরাষ্ট্র। বেলুচিস্তান জাতীয়তাবাদী এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে ‍লুটপাট, ডিএনসিসি প্রশাসক বললেন— এ ধরনের ঘটনা সরকার চায় না

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপহরণের ৬ ঘণ্টা পর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীতে চলন্ত বাসে আগুন

সর্বাধিক পঠিত

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মহাখালীতে ভবনে আগুন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আতঙ্ক

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা