মৌলভীবাজারে চা বাগান থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার

Post Image

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল খাইছড়া চা বাগানের লেকের পাড় থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে ১২ ফুট লম্বা ২১ কেজি ওজনের ওই অজগর সাপ উদ্ধার করে বন-সংরক্ষক বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। 

জানা গেছে, শ্রমিকরা চা পাতা তোলার সময় বাগানের লেকের পাড়ে একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা বাগান ব্যবস্থাপকের কাছে গিয়ে বিষয়টি জানান। 

সঙ্গে সঙ্গে ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুর রহমান ও খাইছড়া চা বাগানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো.জামান নাহিদ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মি রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করেন।

খাইছড়া চা বাগানের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ বলেন, “আমরা খবর পেয়ে বিষয়টি বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেবকে জানাই। তিনি এসে সাপটি উদ্ধার করেন।”

বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “দুপুর ১২টার দিকে খাইছড়া বাগানের ম্যানেজার ও স্থানীরা আমাকে ফোন দিয়ে জানান বাগানে একটা অজগর সাপ দেখা গেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করি।”

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, “উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে আছে। আমাদের দায়িত্বে সাপটি পর্যর্বেক্ষণে রাখা হয়েছে। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।” এ সময় সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে ‍লুটপাট, ডিএনসিসি প্রশাসক বললেন— এ ধরনের ঘটনা সরকার চায় না

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপহরণের ৬ ঘণ্টা পর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীতে চলন্ত বাসে আগুন

সর্বাধিক পঠিত

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মহাখালীতে ভবনে আগুন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আতঙ্ক

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা