দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে: দুদক চেয়ারম্যান

Post Image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন—এর পেছনের মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজখবর নিতে পারেন।

সোমবার সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না, তবে কমিয়ে আনা সম্ভব। আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে। 

এসময় গণশুনানিতে আসা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলী প্রমুখ।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আরও ৪

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে ‍লুটপাট, ডিএনসিসি প্রশাসক বললেন— এ ধরনের ঘটনা সরকার চায় না

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

অপহরণের ৬ ঘণ্টা পর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীতে চলন্ত বাসে আগুন

সর্বাধিক পঠিত

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মহাখালীতে ভবনে আগুন

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আতঙ্ক

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা