সংকুচিত হচ্ছে হাতির আবাসস্থল, বাড়ছে মানুষ-হাতির সংঘাত

Post Image

একসময় কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছিল বন্য হাতির অবাধ বিচরণ। কিন্তু রোহিঙ্গা বসতি, সামরিক স্থাপনা, সীমান্তে কাঁটাতার, মাইন পাতা ও রেললাইন নির্মাণে হাতির চলাচলের করিডর ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট উখিয়া ও টেকনাফের প্রায় ১০ হাজার একর বনভূমি দখল করে রোহিঙ্গা শরণার্থীদের বসতি গড়ে ওঠে—যা ছিল হাতির মূল আবাসস্থল। এছাড়া দোহাজারী-কক্সবাজার রেলপথ তিনটি করিডর ও ১৬টি ক্রসিং পয়েন্ট অতিক্রম করায় হাতির চলাচল আরও বাধাগ্রস্ত হয়েছে।

আইইউসিএনের ২০১৬ সালের জরিপে দেশে ২৬৮টি বন্য হাতি শনাক্ত হয় এবং প্রজাতিটিকে ‘মহাবিপদাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়। বন অধিদপ্তরের তথ্যমতে, গত ৯ বছরে ১৪৬টি হাতি মারা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ জানান, বান্দরবানের ঘুমধুম করিডর হয়ে নাইক্ষ্যংছড়ির ভেতর দিয়ে মিয়ানমারে যাতায়াত করত হাতির পাল। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের আগমনের পর সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করলে সে করিডরটি বন্ধ হয়ে যায়। করিডর বন্ধ হয়ে টেকনাফ ও উখিয়া অঞ্চলে ৩৫টি হাতি আটকা পড়েছে। রেজু খালের করিডরও সামরিক স্থাপনা ও মাছের খামারের কারণে বন্ধ হয়ে গেছে। রেললাইন নির্মাণে করা ওভারপাস ও আন্ডারপাস হাতির জন্য উপযোগী নয়, ফলে ব্যবহারও কম।

তিনি আরও বলেন, এভাবে করিডর বন্ধ হয়ে আটকে পড়ার কারণে হাতি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন বিভাগ সম্প্রতি হাতি রক্ষায় একটা প্রকল্প হাতে নিয়েছে। হাতির সংকটগুলোকে চিহ্নিত করে দ্রুত মাঠপর্যায়ে হাতি সংরক্ষণে কাজ করতে হবে। 

চট্টগ্রাম বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, ১২টি করিডরের অধিকাংশই দখল বা অবকাঠামো নির্মাণে ক্ষতিগ্রস্ত। হাতি রক্ষায় প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ জরুরি।

এদিকে বাংলাদেশে ক্রমবর্ধমান মানুষ-হাতি সংঘাত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয়। বিশেষ করে শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এ সংঘাত বেশি ঘটছে। মানুষের অনুপ্রবেশ, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে হাতির আবাসস্থল ধ্বংস হওয়ায় হাতিগুলো মানুষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে। 

দেশের বন বিভাগের তথ্যে দেখা গেছে, ২০১৭-২০২১ সাল পর্যন্ত মানুষ-হাতি দ্বন্দ্বে কমপক্ষে ৫০ হাতি মারা গেছে। কেবল ২০২১ সালেই মানুষের সঙ্গে হাতির সংঘাতের ঘটনায় রেকর্ড সর্বোচ্চ ৩৪টি হাতি মারা যায়। এর পরবর্তী বছরে তিনটি, ২০২৩ সালে দুটি এবং গত বছর একটি হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে।

হাতির প্রতি অসহনশীল আচরণের জন্য সরকারের রয়েছে বিভিন্ন আইন ও শাস্তির বিধান। কিন্তু সেগুলো বাস্তবায়নে কোনো অগ্রগতি এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কেউ কোনো বাঘ বা হাতি হত্যা করলে ওই অপরাধের জন্য সেই ব্যক্তি জামিন অযোগ্য হবেন এবং তিনি সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কলমি লতা বাজারের অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে যা জানালেন তার স্ত্রী

শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

সকালের মধ্যে ঢাকাসহ যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকার সড়কে নজর রাখছে ‘এআই ক্যামেরা’, ভয়ে আইন মানছে চালকরা

হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ঢাকা জেলা প্রশাসন

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

সর্বাধিক পঠিত

অ্যান্টিভেনমের অভাবে শিশুর মৃত্যু

রাজনৈতিক পুরোনো ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে তরুণ সমাজ

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

লাফ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান