ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহম

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা হবে না

Post Image

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না বলে দাবি করেন তিনি।

বুধবার (২০ মে) রাজধানীতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, প্রায় তিন কোটি মানুষের এই নগরীতে ছিনতাই, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি। একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিময় রাজধানী গড়ে তুলতে ডিএমপি কাজ করছে। এই যাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করছে।

তিনি আরও যোগ করেন, সাইবার অপরাধ প্রতিরোধে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। ডিবি কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব সম্প্রতি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজধানীর যানজট প্রসঙ্গে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে এআইভিত্তিক ক্যামেরা বসানো হয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশনও চালু করা হয়েছে।

তিনি দাবি করেন, নাগরিকদের অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘হ্যালো ডিএমপি’ এবং হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম চালু করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাট, ঈদের জামাত, শপিং মল ও আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

ধানমন্ডি ৩২ নম্বরে ছবি ও ভিডিও ধারণ করায় একজন আটক

এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

সর্বাধিক পঠিত

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের সংবাদ সম্মেলন

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

যে কারণে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে