দেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

Post Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


তিনি বলেন, এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা তার থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।


আজ শনিবার (২৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।


তারেক রহমান ফেসবুকে লিখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রদান অব্যহত রেখেছেন। বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্খা ব্যক্ত করা হয়েছে।


কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।


দেশে ফেরা প্রসঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লিখেন, এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোন সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

রাজা বদলায় তবু, চাঁদাবাজি বন্ধ হয় না

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা হবে না

পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যা

বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কলমি লতা বাজারের অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট

মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়ে যা জানালেন তার স্ত্রী

শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

সর্বাধিক পঠিত

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

রাজনৈতিক পুরোনো ন্যারেটিভ প্রত্যাখ্যান করছে তরুণ সমাজ

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

লাফ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

দেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান