‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে ঝুঁকছে’

Post Image

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, দাঁড়িপাল্লায় অতিরিক্ত চুরি ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে মানুষ এর ওপর আস্থা হারিয়ে ফেলেছে। এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে। দাঁড়িপাল্লায় চুরি হওয়ার বিষয়টি মানুষ জানতে পেরে গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রায় ১০ হাজার নারী অংশগ্রহণ করেন।

নয়ন বলেন, ‘বাংলাদেশে এক সময় নৌকা ছিল, এখন তা খুঁজে পাওয়া যায় না। নাঙলও ছিল, সেটিও হারিয়ে গেছে। ভবিষ্যতে যদি নতুন প্রজন্ম নাঙল বা দাঁড়িপাল্লা দেখতে চায়, তাহলে যাদুঘরে গিয়ে দেখতে হবে। কারণ দাঁড়িপাল্লার মাধ্যমে কম দেওয়া, বেশি নেওয়া ও নানা অনিয়মের কারণে মানুষ এর ওপর বিশ্বাস হারিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক প্রথমে ভালো ব্যবহার করে মানুষের কাছে যায়, পরে কোরআন শরিফ হাতে নিয়ে ভোট চায় এবং বলে তাদের প্রতীকে ভোট দিলে জান্নাত নিশ্চিত। কিন্তু ইসলামে এমন কোনো কথা নেই। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’

নারী উন্নয়ন প্রসঙ্গে নয়ন বলেন, বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে নানা প্রকল্প চালু করেছেন। সন্তানের নামের সঙ্গে বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করার উদ্যোগও তিনি নিয়েছেন।

নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। ইভটিজার ও মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দেবেন। কোনো অপরাধীকে ছাড়াতে আমি পুলিশের কাছে সুপারিশ করবো না। আমি সবসময় আপনাদের পাশে থাকবো।

সমাবেশে বিএনপির উপজেলা নেতারাসহ আবদুল্লাহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ