চুয়াডাঙ্গায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভার প্রস্তুতি সম্পন্ন

Post Image

চুয়াডাঙ্গায় নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। আমিরের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলছে প্রচার প্রচারণাও। আগামীকাল টাউন মাঠে বেলা দুইটায় জেলা জামায়াতের আয়োজনে ও ১০ দলের সমর্থনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।

নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ড. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও( আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরের আংশিক) সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ ও উপজেলা নেতৃবৃন্দ।

জেলার বিভিন্ন স্তরের নেতারা পরিদর্শন করছেন মঞ্চস্থল। নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন জেলার বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল জানান, কেন্দ্রীয় আমির চুয়াডাঙ্গাতে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে উৎসব বিরাজ করছে। চুয়াডাঙ্গার মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসছেন তিনি। জেলার উন্নয়নে ভূমিকা রাখার নানা প্রতিশ্রুতি দিবেন। অবহেলিত জেলাকে এগিয়ে নিতে সমান গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ করে দেবেন। জনসভার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। জেলা জুড়ে চলছে প্রচার প্রচারণা। সব শ্রেণী পেশার মানুষ এই জনসভায় উপস্থিত থাকবেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও

এবার রাজধানী থেকে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

সর্বাধিক পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র