সেনা হেফাজতে

বিএনপি নেতার মৃত্যু, সড়ক আবেরোধ

Post Image

সেনাবাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১টায় সেনা হেফাজতে তিনি মারা যান। বর্তমানে তার লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেনাবাহিনীর দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, রাত ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে আটক করে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন অভিযোগ করে বলেন, গত শনিবার দিবাগত রাতে তাদের চার ভাইকে নির্যাতন করা হয়েছে। বেধড়ক মারধর করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসেছেন বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি এ সময় উপস্থিত নেতাকর্মীদের শান্ত হতে বলেন এবং আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেন। তিনি আরও বলেন, নিহত ডাবলুর পরিবার বাদী হয়ে মামলা করবে।

উল্লেখ্য, সকাল ৯টা পর্যন্ত লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সেনাবাহিনীর পাহারায় ছিল। বাইরে শত শত স্থানীয় জনগণ রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে রাত থেকে বিক্ষোভ করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২