রাজধানীর মহাখালীর টিবি গেটের পাশে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক নির্মাণ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার হিসেবে কাজ করছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নাজিমুদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি তেজগাঁও নাখালপাড়ায় থাকেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত নাজিমুদ্দিনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আহতের ছোট ভাই আজিমউদ্দিন জানান, মহাখালীতে নার্সিং ইনস্টিটিউটের নির্মাণে সাইট ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ভাই নাজিমুদ্দিন। আজ বিকালে ৮-১০ জন সন্ত্রাসী তাদের মাস্ক পরিহিত অবস্থায় ইঞ্জিনিয়ারকে খোঁজ করে। পরে তার ভাইকে মারধর করে গুলি করে চলে যায়। গুলি তার বাম পায়ে লাগে।







