ঢাবিতে একাডেমিক কৃতিত্বে ‘দ্বীপতরী পদক’ পেলেন মেহের আফরোজ প্রিয়া

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষার্থীদের সংগঠন দ্বীপতরী প্রতি বছরের মতো এবারও ‘দ্বীপতরী পদক’ প্রদান করেছে। স্নাতক পর্যায়ে সর্বোচ্চ একাডেমিক ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ এ বছর এই পদকে ভূষিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি (অণুজীব বিজ্ঞান) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহের আফরোজ প্রিয়া।

দ্বীপতরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষার্থীদের একটি সংগঠন। সংগঠনটি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাতিয়ার শিক্ষার্থীদের মধ্যে স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীকে ‘দ্বীপতরী পদক’ প্রদান করে থাকে।

মেহের আফরোজ প্রিয়া তার স্নাতক (অনার্স) পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ অর্জন করে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।

গত ৮ মার্চ (১৮ রমজান) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ, দ্বীপতরী পদক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।

দ্বীপতরীর সভাপতি মো. তাওফিকুল ইসলাম বলেন, “মেহের আফরোজ প্রিয়ার এই সাফল্য হাতিয়ার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার কঠোর পরিশ্রম ও একাগ্রতা আমাদের গর্বিত করেছে।”

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি হাতিয়ার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাতিয়ার  শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

গুঁড়িয়ে দেওয়া হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

অবশেষে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

সর্বাধিক পঠিত