পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

Post Image


রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশক্যাম্প উদ্বোধন শেষে এমন তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আইজিপি জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।


তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রামপালে মেয়াদোত্তীর্ণ চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

হোলি আর্টিজান হামলার ১০ বছর আজ

কড়াইল বস্তিসহ ৫৮ স্থানে নির্মাণ হবে এক লাখ ফ্ল্যাট

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আতঙ্ক

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

আওয়ামী লীগের চেয়েও বিএনপির আমলে বেশি মারধরের শিকার হয়েছি

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

যে কারণে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি ও জরুরি নির্দেশনা

ঢাবিতে একাডেমিক কৃতিত্বে ‘দ্বীপতরী পদক’ পেলেন মেহের আফরোজ প্রিয়া